Posts

Showing posts from April, 2019
জেলে যারা যায় নাই, জেল যারা খাটে নাই তারা জানে না জেল কি জিনিস। বাইরে থেকে মানুষের যে ধারণা জেল সম্বন্ধে ভিতরে তার একদম উল্টা। জনসাধারণ মনে করে চারদিকে দেওয়াল দিয়ে ঘেরা, ভিতরে সমস্ত কয়েদি এক সাথে থাকে, তাহা নয়। জেলের ভিতর অনেক ছােট ছােট জেল আছে । কারাগার যার একটা আলাদা দুনিয়া। এখানে আইনের বইতে যত রকম শাস্তি আছে সকল রকম শাস্তিপ্রাপ্ত লােকই পাওয়া যায়। খুনি, ডাকাত, চোর, বদমায়েশ, পাগল—নানা রকম লােক এক জায়গায় থাকে । রাজবন্দিও আছে । আর আছে হাজতি—যাদের বিচার হয় নাই বা হতেছে, এখনও জামিন পায় নাই। এই বিচিত্র দুনিয়ায় গেলে মানুষ বুঝতে পারে কত রকম লােক দুনিয়ায় আছে। বেশিদিন না থাকলে বােঝা যায় না । তিন রকম জেল আছে। কেন্দ্রীয় কারাগার, জেলা জেল, আর সাবজেল—যেগুলি মহকুমায় আছে । জেলখানায়। মানুষ, মানুষ থাকে না—মেশিন হয়ে যায়। অনেক দোষী লােক আছে; আর অনেক নির্দোষ লােকও সাজা পেয়ে আজীবন কারাদণ্ড ভােগ করছে। সাবজেল দুইতিন মাসের সাজাপ্রাপ্ত লােক ছাড়া রাখে না ! ডিস্ট্রিক্ট জেলে পাঠিয়ে দেয় । প্রায় তিন বছরের উপর জেল হলে কেন্দ্রীয় কারাগারে পাঠাইয়া দেয়। আমি পাঁচবার জেলে যেতে বাধ্য হয়েছি...